Voice of Dinajpur

প্রিন্টের তারিখ: 17 নভে, 2026 ইং | প্রকাশের তারিখ: ০৬ অক্টোবর ২০২৬, ১৮:৪২

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

শেয়ার করুনFacebookWhatsApp
সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি
ফাইল ছবি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৭ নম্বর এজলাস থেকে পুলিশ সদস্যের অবহেলায় শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) আদালত থেকে পালিয়ে যান তিনি।

এর আগে ২০২৫ সালেও আদালত থেকে পালিয়ে গিয়েছিল এই আসামি। ওই সময় একটি মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে আনা হলে, এজলাস থেকে পালিয়ে যান তিনি।

আসামি পালিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, পূর্বে পালিয়ে যাওয়ার মামলায় আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি শরিফুল ইসলাম শফিক।

স্বত্ব: © Voice of Dinajpur | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।